April 4, 2026, 10:16 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রাম নগরের পতেঙ্গায় কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ (শুক্রবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টায় সৈকত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। সেসময় অবৈধভাবে মিয়ানমার থেকে আনা প্রায় ২৬ লাখ টাকার সাড়ে ১২ হাজার প্যাকেট সিগারেট, ৪৫টি শাড়িসহ অন্যান্য পণ্য এবং পাচারকাজে ব্যবহৃত ১টি নৌকাসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত পণ্য, পাচারকাজে ব্যবহৃত নৌকা ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page