September 8, 2026, 11:04 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে কোটি টাকার চোরাই কাপড় উদ্ধার ; আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত আসামিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে কলকারখানার পণ্য চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা হয়েছে এক কোটি টাকা মূল্যের চুরি হওয়া ১০১ রোল কাপড় এবং একটি প্রাইভেট কার। গ্রেফতারকৃতদের শনিবার (১৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল বাশার প্রধান (৪৫), মোহাম্মদ ফারুক (৪০), মোহাম্মদ হৃদয় (২০), মোহাম্মদ মুজিবুল হক (৪৫), মো. পারভেজ (২৬), মো. ইউসুফ (৫২), মো. আলমগীর (৩৮), মো. সামছুল আলম (৫৬), মো. মাসুদ আলম ওরফে পিচ্চি মাসুদ (৪৭) ও মো. আরিফুর রহমান চৌধুরী (৪০)।

পিবিআই সূত্র জানায়, গত ১৮, ২৩ ও ২৬ আগস্ট পটিয়া উপজেলায় অবস্থিত ওয়্যার হাউস দি নীড অ্যাপারেলস (প্রা.) লিমিটেড এর কারখানা থেকে রাতের বেলায় গ্রিল কেটে ১৪৮ রোল কাপড় চুরি হয়। এ ঘটনায় করা মামলায় ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে নানা তথ্যের ভিত্তিতে ১০১ রোল কাপড় কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকার কাটাপাহাড়া লেন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

পিবিআই টিম ঘটনাস্থল এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কাপড় চুরিতে জড়িত ১০ জনকে সীতাকুণ্ড, মীরসরাই এবং ফেনী জেলার একাধিক স্থান থেকে গ্রেফতার করে।

পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কলকারখানায় পণ্য চুরির সঙ্গে জড়িত। কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page