September 8, 2026, 8:02 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে গভীর সমুদ্রে ডুবতে থাকা জাহাজের ১৩ ক্রুকে উদ্ধার করলো কোষ্টগার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৯৯৯-এ কলের সূত্র ধরে চট্টগ্রামের গভীর সমুদ্রে ডুবতে থাকা একটি লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এম ভি হুমাইরা’ নামক একটি লাইটার জাহাজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩নং স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। পরে বিকল হয়ে যাওয়া জাহাজটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙরে অবস্থান করে। সকাল সাড়ে ১০টায় সেখান থেকে লাইটারের ক্রুরা ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ডের নিয়মিত টহল কাজে নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস সবুজ বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে অর্ধডুবন্ত অবস্থায় লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, ক্রুদের চট্টগ্রাম উপকূলে এনে জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page