November 19, 2026, 4:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেল ৯১ হাজার ইয়াবা ; ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় ৯১ হাজার পিস ইয়াবাসহ শহীদ উল্লাহ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার মিনজীরী তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। শহীদ উল্লাহ ওই এলাকার মৃত সৈয়দুল ইসলামের ছেলে।

শনিবার (১৯ নভেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, বসতঘরে মাদকদ্রব্য মজুত রেখে ক্রয়-বিক্রয় করছে—এমন তথ্যের ভিত্তিতে শহীদ উল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর খুঁড়ে একটি প্লাস্টিকের ছোট বস্তা থেকে ৯১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের দাম আনুমানিক তিন কোটি টাকা।

শহীদ উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে। পরৈ তা চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page