September 9, 2026, 4:20 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. সেলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নুর হাবা (২৫) এবং তার স্বামী মো. সেলিমের বয়স ২৪ বছর। তারা দুজনই রোহিঙ্গা নাগরিক। তবে তারা দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সকালে কাজে যাওয়ার কথা বলে কোদাল নিয়ে বাসা থেকে বের হন সেলিম। কিছুক্ষণ পর তিনি আবার বাসায় ফিরে স্ত্রীকে দরজা বন্ধ করে বাইরে যেতে দেখেন। স্ত্রীর পরকীয়া নিয়ে আগে থেকেই সেলিমের সঙ্গে বিরোধ চলছিল। তখন এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর হাবাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page