August 5, 2026, 11:52 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বস্তাভর্তি গাঁজাসহ যুবক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রির সময় মো. রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় বস্তাভর্তি ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালি থানার এসআই মো. সাদ্দাম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক মাদক ব্যবসায়ী কোতয়ালি থানাধীন ব্রয়লার অ্যাভিনিউ কলোনির আবুল কালামের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য জানতে পারে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা বস্তা উদ্ধারের পর তাতে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়।’

গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কুমিল্লা থেকে পাইকারিভাবে গাঁজা কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page