October 5, 2026, 6:11 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স-সিএনজি দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতিমা মাঠের সামনে বাস, অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, নিহতদের সঙ্গে থাকা প্যাকেট দেখে পটিয়া নিবাসী। তারা জানান, ‘পদক্ষেপ’ নামে ফটিকছড়িগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নারী ও তাদের তিন শিশু সন্তান ও একজন পুরুষসহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে র‌্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। লাশগুলো উদ্ধার করার কাজ চলছে। তবে এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’



Our Like Page