September 7, 2026, 9:14 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ভূমি উদ্ধার অভিযানে বাধা ; ইউপি সদস্যের ৫ দিনের জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চলের (বেজা) জমি দখলে নিয়ে মাছ চাষ বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কাজে বাধা দেওয়ায় শেখ আশরাফ উদ্দিন রাকিব নামে এক ইউপি সদস্যকে  ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার ইছাখালী এলাকায় বেজার ভূমি উদ্ধার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

রাকিব ইছাখালী ইউনিয়নের চুনি মিঝিরটেক এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভ কর্তৃক আনীত প্রসিকিউশন অনুযায়ী অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি কাজে সরকারি কর্মচারীকে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের জন্য ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দিন রাকিবকে দণ্ডবিধি অনুযায়ী পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ১০টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন নাম্বার না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আবদুল্লাহ ফারুক বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণ করা জায়গায় স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা অবৈধভাবে মাছ চাষ করে আসছিলো। মঙ্গলবার এসব জমি উদ্ধারে প্রশাসন অভিযান চালিয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page