October 5, 2026, 9:54 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাদক মামলায় মিয়ানমার নাগরিকের ৫ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় মো. ইউনুছ (৩১) নামে এক মিয়ানমার নাগরিককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

মো. ইউনুছ মিয়ানমারের মংডু জেলার নাপ্রুরা থানার নাইসং এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ জানুয়ারি আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে মো. ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় তৎকালীন সময়ে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) বদিউল আলম বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মো. ইউনুছের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় আসামি ইউনুসের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা ঘোষণা করা হয়। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।



Our Like Page