October 26, 2026, 8:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মায়ের হত্যাকারী পুত্র তিনদিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্পত্তি ও অর্থের লোভে মাকে গুলি করে খুন ও পরবর্তীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই পুত্রকে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ তিনদিনের রিমান্ডে এনেছে।

শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঘাতকপুত্র মাঈনুদ্দিন মঈনুকে পটিয়া থানা পুলিশ রিমান্ডে আনেন।

এর আগে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে তা তিন দিনের মঞ্জুর করে।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির প্রাক্তন আহবায়ক শামসুল আলম মাষ্টার মারা যাওয়ার পর ব্যাংকের টাকা উত্তোলন বিষয়ে মা ও বোনের সঙ্গে মাঈনুর বাকবিতন্ডা হয়।  এর জের ধরে গত বছরের ১৬ আগস্ট মাঈনু তার মা জেসমিন আকতারকে গুলি করে খুন করে।

এ ঘটনায় মাঈনুর বোন অস্ট্রেলিয়া প্রবাসী শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ঘটনার পর পটিয়া থানা পুলিশ শামসুল আলম মাষ্টারের পটিয়া বাসস্টেশনস্থ কার্যালয়ে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রটি মাঈনু নকল বলে দাবি করায় পুলিশ এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠান।
সম্প্রতি এটি প্রজেটিভ রির্পোট এলে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসাইন বাদী হয়ে অস্ত্র আইনে মাঈনুর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পুলিশ মাঈনুকে তিনদিনের রিমান্ডে এনেছে।

শামসুল আলম মাস্টারের মৃত্যুর পর লাইন্সেধারী একটি শর্টগানের এখনো হদিস মিলছে না।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, গুলি করে মা খুন ও পরবর্তীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় পৃথক দুইটি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় মাঈনুকে তিন দিনের রিমান্ডে এনেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page