October 4, 2026, 7:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে লাগেজের ভিতর থেকে উদ্ধার হলো মানুষের হাত-পায়ের আট টুকরা

প্রতীকি ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে সড়কের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে কাটা হাত-পায়ের আটটি টুকরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লাগেজের ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাগেজের ভেতর হাত-পায়ের আটটি টুকরা উদ্ধার করে।

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কাটা অংশগুলো দুই থেকে তিন দিন আগের। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কাটা হাত-পায়ের অংশগুলো পুরুষের। কোথাও খুন করে লাশ টুকরা টুকরা করে এখানে ফেলা হতে পারে। এগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

ওসি জানান, কাটা হাতের অংশের মধ্যে হাতের আঙুলও রয়েছে। আঙুলের ছাপে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে। তারা শুক্রবার আঙুলের ছাপ নেবে।

মাথাসহ শরীরের অন্যান্য অংশ খোঁজা হচ্ছে বলে জানান ওসি আফতাব হোসেন।

এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।



Our Like Page