September 8, 2026, 11:18 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে শ্বশুরবাড়িতে আগুন লাগানোর মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রকিবুল হাসান ওরফে মিন্টুকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রকিবুল হাসান আনোয়ারা উপজেলার মাহাতা এলাকার কাজী মো. মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, অভিযুক্ত রকিব ফিরোজা আক্তার নামে এক নারীকে প্রথমে প্রেম এবং পরে বিয়ে করে। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদও ঘটে। এরপর ২০১৩ সালের ১১ জুন রাতে রকিব তার সহযোগীদের নিয়ে তার শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটির প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রকিব। তবে তার অনুপস্থিতিতে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর ধরে পলাতক ছিলেন। শুক্রবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page