September 8, 2026, 8:37 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত ; আহত ৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি হায়েস মাইক্রোবাস। এতে জাহিদ ইকবাল (৪৬) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা জাহিদ ইকবালের পরিবারের সদস্যরাও।

জানা গেছে, পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। হাইওয়ে পুলিশের ধারণা, চালকের চোখে ঘুম থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

এ সময় আহত হয়েছেন জাহিদ ইকবালের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বোন নাছরিন আক্তার, ভাগনে আশুয়াত, ছিয়াম, ভাগনি আহিয়াতসহ কয়েকজন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জাহিদ ইকবাল সর্বশেষ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, ‘জাহিদ ইকবালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত নার্গিস আক্তারের মাথায় আঘাত বেশি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে স্থানান্তর করা হয়েছে।’

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চট্টগ্রামমুখী অংশে একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকার তাতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটিতে ড্রাইভারসহ ৮ জন ছিল। পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা জাহিদ। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page