September 9, 2026, 6:27 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

বশির আল মামুন চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের ওভারটেকিংয়ের সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সরলিয়া বাজার এলাকার বাসিন্দা মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস পাশাপাশি ওভারটেকিং করার সময় পূরবী পরিবহনে থাকা সুমাইয়া জানালা দিয়ে মাথা বের করলে বিপরীত দিক থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের বাসের সঙ্গে তার মাথার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা মনসুর আলম জানান, সুমাইয়ার বাবার চাকরির সুবাদে পরিবারের সদস্যরা কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করেন। মঙ্গলবার সকালে মালুমঘাট থেকে চট্টগ্রামে কলেজে যাওয়ার পথে চুনতিতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page