August 6, 2026, 3:54 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়ার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুল মান্নান নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকার আলী হোসেনের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, আব্দুল মান্নানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী নগরের পাঁচলাইশ থানার নাজিরপাড়ায় বসবাস করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফটিকছড়ির গ্রামের বাড়িতে থাকেন  মান্নান। বুধবার (২৩ নভেম্বর) মান্নান তার অসুস্থ ভগ্নিপতিকে নিয়ে প্রথম স্ত্রী খাদিজার বাসায় আসেন। সেখানে পারিবারিক কলহের জের ধরে দুই জনের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তাকে কম্বল দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আবদুল মান্নানকে হত্যার অভিযোগে প্রথম স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তিনি।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page