September 20, 2026, 3:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ২৪ চোরাই মোটরসাইকেলসহ ৫ গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার মৃত ধনঞ্জয়ের ছেলে মিঠন ধর (২৯), সন্দ্বীপ উপজেলার আব্দুল বাতেনের ছেলে মো. বাবর ওরফে বাবুল (৩৫), একই উপজেলার মো. শাহজাহানের ছেলে মো. শাহেদ (২৬) ও মৃত নুরুল আলমের ছেলে মো. রিপন (৪০) এবং লোহাগাড়া উপজেলার নুরুল আব্বাসের ছেলে মো. খোরশেদ আলম (২৯)।

পুলিশ জানায়, শনিবার (২৫ মার্চ) নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশনের পাশে গ্রামীণ মাঠ রাস্তার ওপর একটি চোরাই মোটরসাইকেলসহ মিঠন ধর ও মো. বাবরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে সন্দ্বীপ উপজেলায় অভিযান চালিয়ে মো. শাহেদ ও মো. রিপনকে ২৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে খোরশেদ আলম নামে চক্রের আরেক সদস্যকে কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম অভিযান পরিচালনা করে ২৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত পাঁচজনকে আজ (রোববার) আদালতে পাঠানো হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page