September 30, 2026, 4:08 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ 

বশির আল–মামুন চট্টগ্রাম : শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন চেম্বার সচিব মোহাম্মদ ফারুক।

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

সম্প্রতি বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চেম্বারের ২৪ জন পরিচালকই পদত্যাগ করলে চেম্বার সভাপতি প্রশাসক নিয়োগের অনুরোধ জানান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page