October 7, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, রাতে আলফা অ্যাংকরেজে নোঙর করার চেষ্টা করছিল সিমেন্ট তৈরির কাঁচামালবাহী জাহাজ ‘এমভি আনাসসা’। এ সময় সেটি সেখানে আগে থেকে নোঙর করে থাকা ‘এমভি জাহান জাহাব’ নামের আরেকটি জাহাজকে ধাক্কা দেয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রবল স্রোতের কারণে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে আনাসসার বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো জাহাজে পানি প্রবেশ করেনি। উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে আবার নোঙর করেছে। বহির্নোঙরে নৌ চলাচলও স্বাভাবিক রয়েছে। জাহাজ দুটিতে ২১ জন নাবিক রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনাসসায় প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগ আনা হয়েছে। অন্যদিকে জাহাব জাহান গত ২৬ জুলাই মোংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। জাহাজটি পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে গত শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সান শাইন’-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়। ফলে কয়েক দিনের ব্যবধানে বহির্নোঙরে এটি দ্বিতীয় জাহাজ দুর্ঘটনা।



Our Like Page