October 4, 2026, 4:18 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

চট্রগ্রামে স্কুল ব্যাগে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্রগ্রামে স্কুল ব্যাগে করে পাচারের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন দুই কারবারি। রোববার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমরআলী রাস্তার মুখে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া এলাকার মৃত মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন সাদ্দাম (৩২) ও একই উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের মমতাজুল হকের ছেলে আব্দুল আহাদ রিয়াজ (২৫)।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি বাসে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় সাদ্দামের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 



Our Like Page