March 16, 2026, 12:26 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর ইসরাইলি সেনাদের হাতে ২০০ ফিলিস্তিনি নিহত ; আটক ৫৭০ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা চলতি ২০২৩ সালের এই পর্যন্ত ২০০’র বেশি ফিলিস্তিনিকে‌ হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিরা এইসব বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিদিন আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।

এদিকে, ফিলিস্তিনের একটি মানবাধিকার সংগঠন তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালের এ পর্যন্ত ৫৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বর্বর বাহিনী।

প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ বা পিসিপিএস-এর পরিচালক রিয়াদ আর আশকার এই তথ্য জানান। এই প্রতিবেদন অনুসারে- গত বছরের একই সময়ের চেয়ে ইহুদিবাদী সেনাদের হাতে চলতি বছরে ফিলিস্তিনি শিশু আটকের ঘটনা শতকরা ১৫ ভাগ বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ৫৭০ জন শিশু-কিশোরের মধ্যে ৪৩৫ জনকে আটক করা হয়েছে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর থেকে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আটকৃত শিশু কিশোরের মধ্যে ২৯ জনের বয়স ১২ বছরের কম। এছাড়া দুটি শিশুর বয়স মাত্র ১০ বছর। আটক শিশুদের মধ্যে ২৩ জনকে ইহুদিবাদী সরকারের প্রশাসনিক ডিটেনশন পলিসির  আওতায় জেলবন্দী করা হয়েছে যাদেরকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা যাবে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page