March 27, 2026, 8:10 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর সহিংসতায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে এ বছর এখন পর্যন্ত ২০০ জনের বেশি ফিলিস্তিনি ও ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছে। সোমবার জাতিসংঘের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত বলেছেন, এই সহিংসতা গত বছরের মৃত্যুর সংখ্যাকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। এটি ২০০৫ সালের পর সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড সোমবার নিরাপত্তা পরিষদকে বলেন, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে হতাশা বেড়েছে। স্বাধীন রাষ্ট্র অর্জনে ব্যর্থতার কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলিরা প্রায় প্রতিদিনই সহিংসতায় নিহত ও আহত হচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিন চলমান পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে।

ওয়েনেসল্যান্ড বলেছেন, একতরফা পদক্ষেপ শত্রুতা বাড়াবে। অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা, ফিলিস্তিনি প্রশাসনিক ও পুলিশ নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে কারণেই দিনদিন সহিংসতা বেড়ে চলেছে।

নিরাপত্তা পরিষদের সোমবারের বৈঠকের চেয়ার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ক্রমবর্ধমান সহিংসতা কমিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্র প্রতিষ্ঠার  মাধ্যমে সংঘাত অবসানের পক্ষে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page