July 28, 2026, 2:12 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরের কর্মবিরতিতে যেতে বাধ্য করা প্রধান শিক্ষককে ফিরিয়ে আনল শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জোর করে কর্মবিরতিতে যেতে বাধ্য করা প্রধান শিক্ষককে ফিরিয়ে এনে চেয়ার বসিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার ৮ সেপ্টেম্বর উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলামকে বরণ করে নেন।

সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেয়। ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চায়।

এর আগে, গত ২৪ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে কর্মবিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ।

আজকের বাংলা তারিখ



Our Like Page