October 5, 2026, 6:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে চাচাকে কুপিয়ে হত্যা ; দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরে চাচাকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মো. শরিফ হোসেন (২০) ও তার মা ফাতেমা বেগমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা চাঁদপুর জেলার কচুয়া থানার সহদেবপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘নিহত মো. ফারুক হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সহদেবপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সাচার বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ভাতিজা মো. শরীফ হোসেনের কোন কাজকর্ম না থাকায় সাচার বাজারের একটি দোকানে তাকে কাজের ব্যবস্থা করে দেন ফারুক। শরীফ নিয়মিত কাজে না গেলে দোকান মালিক ফারুকের কাছে তার ভাতিজার ব্যাপারে অভিযোগ জানায়। গত বছরের ২ সেপ্টেম্বর ফারুক ভাতিজা শরিফকে কাজে যাওয়ার জন্য বললে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতেমার উসকানিতে ছেলে শরীফ ক্ষিপ্ত হয়ে চাচা ফারুককে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে ফারুকের অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হৃদরোগ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মারা যান।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁদপুর জেলার কচুয়া থানায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর থেকে প্রধান আসামি মো. শরিফ হোসেন এবং তার মা ফাতেমা বেগম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘ এক বছর ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।



Our Like Page