August 8, 2026, 4:06 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে চাচার ঘুষির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারা পাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চাচার নাম কাউছার। নিহত ভাতিজার নাম সালামত। তিনি রবিউল আলমের ছেলে। সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘সকালে কাউসার ঘর উঠানোর জন্য বাড়ির সামনের গর্তে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার ভাতিজা সালামত এসে জিজ্ঞাসা করে কেন বালু ভরাট করা হচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারেন। ঘুষির আঘাতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম বলেন, ‘সালামতকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

সালামতের বাব রবিউল আলম বলেন, ‘কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তি বণ্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে কোনও সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনও কথা না বলে আমার ছেলেকে এমন ভাবে মেরেছে, সে আর বেঁচে থাকতে পারল না। আমি এর বিচার চাই।’

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page