October 5, 2026, 12:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্র করে মা ইলিশ ধরায় ১৩০ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। আইন অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ-পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছেন ১৩০ জেলে। এর মধ্যে ৯০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর সদর টাস্কফোর্স।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ (রোববার) ভোর থেকে সকাল আটটা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করেন। এর মধ্যে ৩১ জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। একই সময় অপ্রাপ্তবয়স্ক ৯ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানকালীন সাতটি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ গরবীদের মাঝে বিতরণ করা হয়।’

অন্যদিকে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সবগুলো ইউনিট অভিযান পরিচালনা করে ৯০ জেলেকে আটক করে। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, ১২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।’

এসব ঘটনায় মামলা হয়েছে ১৩টি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় তিনটি। অভিযানের সময় জব্দকৃত নয় লাখ মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ৯৫৯ কেজি ইলিশ স্থানীয় এতিম খানা ও গরিবদেরকে বিতরণ করা হয়। এছাড়া, জব্দকৃত ৩৭টি নৌকা থানা হেফাজতে রাখা হয়েছে।



Our Like Page