October 4, 2026, 9:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের অনৈতিক কাজে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মোবারক হোসেন (৬০) নামে ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে হত্যার ঘটনায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মা-ছেলেও রয়েছেন।

দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মন্তিখার ছেলে মোস্তফা (২৫) ও মিলন হোসেন (২৩), আব্দুর রহিমের স্ত্রী বিলকিস বেগম (৪০), তার ছেলে রিপন হোসেন (২৪) ও সাদ্দাম হোসেন (২৭)।

মামলা সূত্রে জানা যায়, আসামি বিলকিস বেগম তার ঘরে বাহিরের লোকজন এনে অনৈতিক কাজে লীপ্ত হতেন। এ বিষয়ে বাড়ির লোকজন ও স্বজনরা তাকে বিরত থাকার অনুরোধ করতেন। কিন্তু তিনি কোনো নিষেধ মানতেন না। ২০১৩ সালের ৮ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আব্দুর রহিমের স্ত্রী বিলকিস বেগমকে অনৈতিক কাজের জন্য নিষেধ করেন হত্যার শিকার একই বাড়ির মোবারক হোসেন। কেন তাকে নিষেধ করা হলো এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামিরা মোবারকে হোসেন ও তার স্ত্রী নিলুফা বেগমকে বেধম মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজন ও স্বজন তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মোবারক হোসেনের অবস্থার অবনতি হলে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর ৩ এপ্রিল মারা যান।

মৃত্যুর পরদিন ৪ এপ্রিল মোবারক হোসেনের ছেলে মো. জিল্লুর রহমান বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটির (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি ১০ বছরের অধিক সময় চলাকালীন আদালত ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিরা অপরাধ শিকার করায় বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি বিলকিস, সাদ্দাম ও মোস্তফা উপিস্থত ছিলেন। মিলন ও রিপন হোসেন পলাতক রয়েছেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. সানাউল্লাহ।



Our Like Page