March 9, 2026, 6:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলন ও মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বৈজ্ঞানিক সম্মেলনে নির্ধারিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন শিক্ষকরা। এ সময় কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনীন। বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, মেলায় শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যেকটি উপস্থাপনা ছিলো খুবই চমৎকার। তারা যে বিষয়গুলো উপস্থাপন করেছে, আমরা তাদের বয়সে এতো ভালো করতে পারিনি। আমাদের প্রচেষ্টা ছিল এই ধরণের আয়োজনে শিক্ষার্থীরা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আদিবা ও উর্বি। বৈজ্ঞানিক সম্মেলনে যৌথ উপস্থাপনায় ছিলেন কলেজের প্রভাষক ডা. কামরুল হাসান, ডা. খাদিজা খানম ও ডা. সেতু।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম হয়েছে ফিজিওলজি বিভাগ, দ্বিতীয় হয়েছে প্যাথলজি বিভাগ এবং তৃতীয় হয়েছে অর্থোপেডিক বিভাগ।

মেলায় অংশগ্রহণকারী ২২ স্টলের ২২ সুপারভাইজার ও ১১০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী ১২ শিক্ষককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page