September 4, 2026, 11:27 am
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর চিফ স্টাফ অফিসার।

যুদ্ধজাহাজ তিনটি হলো—‘রেজিক’ (REZKIY), ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ (HERO OF THE RUSSIAN FEDERATION ALDAR TSYDENZHAPOV) এবং ‘পেচেঙ্গা’ (PECHENGA)।

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে, চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনস্যুল, এবং বাংলাদেশ নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ অভ্যর্থনা জানায়।

জানা গেছে, শুভেচ্ছা সফরকালে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক, রাশিয়ান রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও রাশিয়ান নাবিকরা পরিদর্শন করবেন নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্ট, নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ‘আশার আলো স্কুল’, এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

নৌ-সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে রাশিয়ান যুদ্ধজাহাজগুলো আগামী ১৬ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page