September 11, 2026, 9:21 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে পরিবারতন্ত্র মুক্তের দাবি ব্যবসায়ীদের

বশির আল মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি তুলেছেন সাধারণ ব্যবসায়ীরা।

রোববার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর আগ্রাবাদে চিটাগাং চেম্বার ভবনের সামনে এই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

বিজিএমইএ’র সহ সভাপতি রাকিবুল আলম বলেন, বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করে চেম্বারকে সংস্কার করতে হবে। পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের কথা বলতে পারেনি। ব্যবসায়ীরা যদি ঠিকভাবে ব্যবসা করতে না পারে তাহলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে।

চিটাগাং চেম্বার অব কমার্সকে ১৭ বছর ধরে স্বৈরশাসনের আজ্ঞাবহ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকল্স ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

তিনি বলেন, স্বৈরশাসন ও পরিবারতন্ত্র দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আজ নির্যাতিত ও অবহেলিত ব্যবসায়ীরা একসাথে মিলিত হয়েছে পরিবারতান্ত্রিক এ কমিটির সবাইকে পদত্যাগের দাবিতে। আমরা চাই, ব্যবসাবান্ধব চিটাগাং চেম্বারের ভূমিকা নিশ্চিত করতে নতুন কমিটি গঠনের করা হোক।

চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম নুরুল হক বলেন, চেম্বারকে সংস্কার করে মেম্বারশিপ সহজ করতে হবে। যারা চট্টগ্রামের ব্যবসায়ী আছেন তারা সদস্য হবেন। তারাই নেতৃত্ব নির্বাচিত করবেন। আমরা চাই না পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার তার ঐতিহ্য নষ্ট করুক। চেম্বার সদস্যদের ভোটের মাধ্যমেই চেম্বারের নেতৃত্ব দেওয়া হোক।

সমাবেশে চেম্বারের জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আবদুল মান্নান রানা, মাহবুব রানাসহ অনেক ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। পাশাপাশি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যানারে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page