April 13, 2026, 9:14 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো টিসিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অর্থাৎ আগের দাম ৭০ টাকাতেই চিনি বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। এর আগে, টিসিবি চিনির মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছিল। চিনির দাম বাড়ানোর একদিন পরই আবার আগের দামে ফিরে গেল টিসিবি।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এক অডিও বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সরকারি বিপণন সংস্থা টিসিবির চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, টিসিবি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে এক লাফে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে তারা সে সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের দাম ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, পত্র-পত্রিকায় আমি দেখছি দু-এক জায়গায় চিনির দাম বাড়ানোর অচেষ্টা হচ্ছে, বিক্রেতারা কেউ যেন সেটা না করেন। কারণ মিলগেটেও চিনির দাম এক টাকাও বাড়বে না। দেশের সংশ্লিষ্ট উৎপাদনকারীরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়কে এ প্রতিশ্রুতি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page