July 24, 2026, 2:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

চীনে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সাওলা। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

শক্তিশালী এই ঝড়ের কারণে হংকং এবং চীনের বেশ কিছু প্রদেশে শুক্রবার শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও স্কুলও বন্ধ রাখা হয়েছে। গুয়াংডং এবং ফুজিয়ান প্রদেশে প্রায় ৯ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

তবে চীনের দক্ষিণ উপকূলে শনিবার সকালে (০২ সেপ্টেম্বর) আঘাত হানার আগেই দূর্বল হয়ে পড়েছে সাওলা। চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় ঘণ্টায় ১৬০ কিলোমিটার (৯৯ মাইল) বেগে বাতাস বয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, গুয়াংডংয়ের শেনঝেন শহরে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় একজন নিহত হয়েছে। রেলওয়ে অপারেটর জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে রেল সেবা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুটা শক্তি হারালেও এই ঝড়ের প্রভাব রয়ে গেছে। এখনও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং প্রচুর ‍বৃষ্টি হচ্ছে। এর আগে শুক্রবার রাতে (০১ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়ের জন্য ১০ নম্বর সর্বোচ্চ সতর্কতা জারি করে হংকং। কিন্তু শনিবার সকালে এই সতর্কতা কমিয়ে ৮ নম্বরে রাখা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page