October 7, 2026, 7:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের একটি স্কুলের ‘স্পোর্টস ডে’ আয়োজন ঘিরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে।

গত ২৯ এপ্রিল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিদ্যালয়ে দিনভর নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন চলছিল। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে মাঠে নাচ পরিবেশন করছিল। সেই নাচে অংশ নেয় একটি মানবসদৃশ রোবটও, যা শুরুতে সবার নজর কাড়ে তার নাচের ভঙ্গি ও মার্শাল আর্টের কৌশল দেখিয়ে।

তবে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে তখন, যখন শিক্ষার্থীরা দলবদ্ধভাবে দৌড়ে মাঠে নেমে রোবটটির সঙ্গে সমন্বিত পরিবেশনা শুরু করতে যায়। হঠাৎ করে রোবটটি ভারসাম্য হারিয়ে ফেলে। প্রথমে হোঁচট খেয়ে পড়ে যায়, পরে উঠে দাঁড়াতে গিয়ে দিকভ্রান্ত হয়ে পড়ে। একপর্যায়ে সেটি এলোমেলোভাবে নড়াচড়া করতে থাকে এবং কাছাকাছি থাকা শিক্ষার্থীদের দিকে ঘুরে ঘুরে কিক মারার মতো আচরণ করে।

এ অবস্থায় উপস্থিত শিক্ষার্থীরা কিছুটা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যায়। রোবটটির অনিয়ন্ত্রিত আচরণ মুহূর্তেই উদ্বেগ তৈরি করে। পরে রোবটটির দায়িত্বে থাকা একজন দ্রুত মাঠে এসে সেটিকে নিয়ন্ত্রণে আনেন। তিনি রোবটটিকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। সৌভাগ্যবশত, পুরো ঘটনায় কেউ আহত হয়নি।

স্থানীয়দের ধারণা, হঠাৎ করে অনেক মানুষের উপস্থিতিতে রোবটটির সেন্সর বিভ্রান্ত হয়ে পড়েছিল। ফলে সেটি স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চীনে উন্নত রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বড় ধরনের অগ্রগতি হয়েছে। স্কুল, জনসমাগম ও বিভিন্ন প্রদর্শনীতে মানবসদৃশ রোবটের ব্যবহারও দিন দিন বাড়ছে।



Our Like Page