October 5, 2026, 12:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনজুর হোসেন মনজু (৫৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বিএডিসি সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুর হোসেন মনজু চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিস পাড়ার মৃত মাহতাব মণ্ডলের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মনজুর হোসেন। এ সময় বিএডিসি সার গোডাউনের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একজন আইনজীবীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মনজুর হোসেন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page