August 7, 2026, 4:34 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় গণমিছিলের প্রস্তুতিকালে বিএনপির ৫ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা গণমিছিলের প্রস্তুতিকালে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে শহরের শহীদ রবিউল ইসলাম সড়ক নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পন্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি।

আটককৃতরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস বিএনপি নেতা আবু হানিফ ও জোলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খাঁন।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণমিছিলের প্রস্তুতি নিতে শহরের কোর্টমোড় এলাকায় জড়ো হচ্ছিল নেতাকর্মিরা। এসময় পুলিশের সাথে তর্ক-বিতর্ক শুরু হয় বিএনপি নেতাদের। সেখান থেকে আটক করা হয় বিএনপির ৫ নেতাকে। পন্ড হয়ে যায় গণমিছিল কর্মসূচি।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির পালন করার প্রস্ততি চলছিল। ওই কর্মসূচি পন্ড করতে পুলিশ সদস্যরা দলের নেতাদের সাথে দুর্ব্যবহার করে। পরে তাদেরকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, বিএনপির মিছিল থেকে হামলা ভাঙচুর ও ক্ষতির আশঙ্কার তথ্য ছিল। পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা ছিল তাদের। তবে আটককৃতদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page