August 8, 2026, 1:48 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরে চুরির অপবাদে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার (২৯ মার্চ) রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর-গোকুলখালি গ্রামে একটি মাদরাসার পাশের বাগানে এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

আহত রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত বছর রমজান মাসে একটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছিল। সেই সময় শ্যালো মেশিন মালিক আমাকে চোরের অপবাদ দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়ায়। গতকাল বুধবার রাতে তারাবির নামাজের আগে একটি ছেলেকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম। এ সময় এলাকার আলতাবের ছেলে হাসান (৩০), আকবরের ছেলে হোসেন আলী (৩২) ও তার ছেলে ইব্রাহিম আমার গতিরোধ করে। তারা আমাকে পূর্বের শ্যালো মেশিন চুরির হওয়ার বিষয়টি তুলে চোর অপবাদে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতা পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আমি এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ করব।

স্থানীয় হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন  বলেন, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয়রা বলছে গতকাল বুধবার রাতে ফসলের মাঠে শ্যালো মেশিন চুরির প্রস্তুতি নিচ্ছিল রফিকুল ইসলাম। এমন সময় স্থানীয়রা বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করলে বাঁশে পা বেধে পড়ে আহত হন রফিকুল। তবে চুরির কোনো ঘটনা ঘটেনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে রফিকুল ইসলামকে অনেক মারধর করা হয়েছে। তিনি বাম হাত ভাঁজ করতে পারছিলেন না। এছাড়া বাম পাসহ শরীরে কয়েকস্থানে ব্যাপক মারধরের চিহ্ন পাওয়া গেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page