September 8, 2026, 11:44 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় নারী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন করাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী নারীকে হত্যায় রবিউল ইসলাম (৫৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদ আলী এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৬ এপ্রিল দামুড়হুদা উপজেলার কলাবাড়িয়া দক্ষিণ পাড়ার আজিজুল মণ্ডলের ছেলে রবিউল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে শাহিদা বেগম রনি (৪৫) নামের এক নারীকে হত্যা করে। এ ঘটনায় শাহিদা বেগমের ভাই হাফেজ আব্দুল মতিন বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোবারক আলি আদালতে প্রতিবেদন জমা দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন জানান, মামলায় ১৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। পরে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page