September 8, 2026, 1:34 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়লো ট্রাক ; চালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে চাপা পড়ে ট্রাকচালক সোহেল রানার (৩৩) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ইউসুফ আলী বলেন, ‌রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াকুলি গ্রামের মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক সোহেল রানার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page