October 18, 2026, 5:22 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরের স্কুলের ডিসপ্লেতে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে’ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরের ১৫নং আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ডিসপ্লেতে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা উঠার পর এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

খবর পেয়ে রাত ৮টার দিকে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা-সার্কেল) ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার তদন্তে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল আমিন উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যার পর বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ এ লেখাটি ভেসে ওঠা দেখে একজন পথচারী স্থানীয় লোকজনকে জানান। এ খবর পেয়ে শত শত বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে গেটে জড় হন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিজিটাল ডিসপ্লে বোর্ড নির্মাণ করেন। সেই থেকে শিক্ষার্থীদের শিক্ষামূলক লেখা প্রচারিত হয়ে আসছে। ইনপোর্টটি আউট হয়ে সন্ধ্যার পর স্পর্শকাতর লেখাটি ভেসে ওঠে। হ্যাক করে এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার কথা জানান তিনি।

ওই স্কুলের দফতরি কাম অফিস সহায়ক শেখ মাসুম হোসেন বলেন, বেলা ৩টার দিকে বিদ্যালয় বন্ধ করা হয়। সন্ধ্যা পর লাইট দিতে এসে ইনপোর্টের লেখাটি আউট হয়ে এ আপত্তিকর লেখাটি ভেসে আসায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়ার রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ রাখা প্রয়োজন। এছাড়া ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তদন্তে উপজেলা নিবার্হী কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি অন্যান্য কর্মকতারা হলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরাজুল ইসলাম ও অ্যাসিসটেন্ট প্রোগ্রাম কর্মকর্তা মাহমুদ হাসান।

কমিটিকে বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দাখিল করার নিদের্শ দিয়েছেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা-সার্কেল) ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস রাত ৮টার দিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা-সার্কেল) বলেন, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তদন্ত করে কোন আইনগত সহযোগিতা প্রয়োজন মনে করলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুষ্ঠ তদন্তের স্বার্থে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

এর আগে গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা প্রচার হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page