April 12, 2026, 9:25 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্যানের সিটের নিচ থেকে ২০ টি সোনার বার উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে ভ্যানচালক শাহাবুল মিয়ার কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার উদ্ধার করেছে ৫৮ বিজিবি। এ ঘটনায় তাকে আটক করা হয়।

রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয়।

আটক ভ্যানচালক শাহাবুল মিয়া জীবননগর পৌর এলাকার সদরপাড়ার মৃত মকছেদ মণ্ডলের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, অবৈধভাবে জীবননগর সীমান্ত এলাকা দিয়ে সোনা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নতুনপাড়া বিজিবির একটি টহল দল জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় একটি ভ্যান সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ভ্যানটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন বিজিবি সদস্যরা। এসময় ভ্যানচালকের শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে তার দেখিয়ে দেওয়া ভ্যানের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। উদ্ধার সোনার বারের ওজন ২ দশমিক ৩৩ কেজি; যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় সোনা চোরাচালান আইনে একটি মামলা করা হবে। উদ্ধার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page