October 5, 2026, 6:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনায় দুর্বৃত্তদের হামলায় বোন নিহত ; ভাই আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা এলাকায় শনিবার (২১ অক্টোবর) রাতে দুর্বৃত্তদের হামলায় ভাই আহত এবং ঘটনা ঘটেছে।

রোববার লাশ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় এদিন রাত সাড়ে আটটার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্তদের দল দর্শনা মোহাম্মদপুর মৃত আরমান আলির বাড়ি ঢুকে প্রথমে ছেলে আলমগীর হোসেনকে (২৮) বেদম প্রহার করতে করতে বাড়ির বাইরে নিয়ে চলে যায়। তার চিৎকারে বাড়ির লোকজনসহ মা ও বোন উদ্ধারে এগিয়ে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ভাই আলমগীরকে ছেড়ে বোন মুনজিরা মিমকে (৩০) ধরে নিয়ে যায়। খবর পেয়ে দর্শনা পুলিশ রক্তাক্ত আলমগীরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়ে বোনের উদ্ধারে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে রোববার ভোরে বাড়ির পাশের একটি বেগুন ক্ষেতে মুনজিরার জবাই করা ও বাম চোখ উপড়ানো লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। ঝিনাইদাহ পিবিআই ক্রাইম সিন চুয়াডাঙ্গা সিআইডি ও দর্শনা পুলিশ মিলে লাশের আলামত সংগ্রহ করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের বিভিন্ন সংস্থা দিয়ে তদন্ত শুরু করা হয়েছে,তদন্ত শেষে সব কিছু জানানো হবে।’

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (অ্যাডমিন) মো. নাজিম উদ্দিন আল আজাদ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা দর্শনা থানার ওসি নিরব হোসেন এবং ওসি (তদন্ত) শফিউল কবির ও সেকেন্ড অফিসার আ. রহমান উপস্থিত ছিলেন।



Our Like Page