July 30, 2026, 9:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটক সাঈদ খান উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণ পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার জীবননগর উপজেলার উথলী এলাকা ওঁৎ পেতে থাকে। এ সময় সাঈদ খান মোটরসাইকেলে উথলী এলাকা অতিক্রম করলে বিজিবির দল তাকে ধাওয়া করে দর্শনা রেলক্রসিংয়ের অদূরে পৌঁছালে তাকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের অনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। অভিযুক্ত সাঈদ খানের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page