November 2, 2026, 7:17 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৪১) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের জুগিরপাড়ার মৃত মহিতুল্লাহর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, রবিউল ইসলাম চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি গতকাল বুধবার রাতে ভারত সীমান্তের মধ্যে রবিউলকে ধরে বুকে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ক্যাম্পে আছে বলে জেনেছি।

জানতে চাইলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে তিনি হোয়াটসঅ্যাপে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page