April 5, 2026, 4:38 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। শহিদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page