September 7, 2026, 9:08 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমাান্ত দিয়ে পাচারের সময় দেড় কেজি স্বর্ণের গহনাসহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করেছে। এ সময় সাঈদ হোসেন (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক সাঈদ হোসেন একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোকনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে আসা সাইদ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। এ সময় তার শরীর থেকে ছয়টি প্যাকেটে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধভাবে স্বর্ণের গহনা পাচারের সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্বর্ণের গহনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page