November 3, 2026, 2:11 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কমেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চুয়াডাঙ্গা জেলায় কাঁচাবাজারগুলোতে শীতকালীন সব ধরনের সবজির দাম কমেছে। গত ১৫ দিন ধরে বাজারে সবজি ভরপুর। ক্রেতারা সবজি কিনে স্বস্তি পেলেও কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। মূলত উৎপাদন বৃদ্ধি ও বাজারে পর্যাপ্ত সবজি আসায় দাম একেবারে কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি ও মূলার দাম।

বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজারে এই তিনটি পণ্য বিক্রি হচ্ছে ৫-৬ টাকা কেজিতে। সবজির দাম না পেয়ে কৃষকরা দিশেহারা। ফলে অনেক কৃষক ফুলকপি, মূলা জমি থেকে তুলছে না। উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা মাঠ থেকে বাজার পর্যন্ত আনা সবজির খরচ উঠছে না।

আজ বুধবার সকালে শহরের বাজারে বড় বাজার গিয়ে দেখা যায়, প্রচুর সবজি আমদানি হয়েছে। ক্রেতা-বিক্রেতায় মুখরিত সবজি বাজার। ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে নতুন আলু ও পেঁয়াজ।  আলু ২০-২৫, পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া ফুলকপি ৫-৮, বাঁধাকপি ৫-৮, মূলা ৪-৬, সিম ১০-১৫, কাঁচা মরিচ ৩০-৪০, পেঁয়াজের কালি ৫-৬, খিরা-শশা ২০-২৫, বেগুন ২০-৩০, টমেটো ২০-৩০, গাজর ২৫-৩৫, পালন শাক ১ আটি ৫-৬, ছোলার শাক ৩০-৩৫ ও  মিষ্টি কুমড়া ১৫-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বড় বাজার ও কাঁচা বাজার আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আলম হোসেন বলেন, গত ১৫ দিন ধরে সবজি আমদানি বেশি হচ্ছে। এ কারণে সব ধরনের সবজি দাম কমেছে। বাজারে আনা খরচ না উঠায় অনেক কৃষক সবজি তুলে মাঠে ফেলে রাখছে। এই রকম হলে আর কিছু দিন পর আবার সবজির দাম বেড়ে যাবে।

সদর উপজেলার বেলগাছি গ্রামের কৃষক আল আমিন জানান, দেড় বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছি। জমি লিজ, সার, সেচ দিয়ে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে ৭০ হাজার টাকা। বাঁধাকপির ফলন খুব ভালো হয়েছে। এখন বিক্রি করলে উৎপাদন খরচ উঠবে না। তাই কিছু দিন পর বাজারজাত করবো। এর আগে ২ বিঘা জমিতে ফুলকপি আবাদ করেছিলাম। ভালো ফলন না হওয়ায় লোকসান হয়েছে। একই গ্রামের কৃষক শফিকুল বলেন, আমি ২ বিঘা পেঁপে চাষ করেছি।  সব সবজির দাম কমে যাওয়ায় পেঁপের দামও কমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলার ৪ উপজেলায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ হয়েছে ৮ হাজার ৭৩৪ হেক্টর জমিতে। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি ও মূলা চাষ হয়েছে ৪ হাজার ২শ’ হেক্টর জমিতে।

আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো হয়েছে। সেজন্য সবজির দাম কমেছে। এই অঞ্চলে সবজি সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় কৃষকরা এই সময় ক্ষতিগ্রস্ত হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page