September 25, 2026, 11:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ৩ হাজার তুলাচাষীর মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬   মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু  হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড , চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে  আজ বেলা ১১টায় সদর উপজেলার আলুকদিয়ায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ জানান, চলতি উৎপাদন মৌসুমে ৩ হাজার ৫০ জন তুলাচাষীকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। গতবছর যেখানে ছিল ১ হাজার ৬৯০ জন। কৃষকের আগ্রহের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় সংখ্যা বাড়িয়েছে। আমরা আগামীতে এই সংখ্যা  আরো বৃদ্ধি করতে সক্ষম হব।

উপকারভোগী  প্রত্যেক তুলাচাষীকে বিঘাপ্রতি ৬০০ গ্রাম  হাইব্রিড  তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, কীটনাশক ও ছত্রাক নাশকসহ প্রায় ৮ হাজার টাকা মূল্যের উপকরণ  দেওয়া হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটন ইউনিট অফিসার আতিকুর রহমান।  কৃষক প্রতিনিধি  সাইফুল ইসলাম তুলা চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসময় জেলা  বাজার তদারকি কর্মকর্তা শহীদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খুশবু উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের মোট চাহিদার মাত্র ৩ শতাংশ তুলা আমরা উৎপাদন করে থাকি। বাকি ৯৭ শতাংশই দেশের বাইরে থেকে আমদানী করা হয়ে থাকে। তুলা চাষ নিসন্দেহে লাভজনক। তুলার সঙ্গে সাথী ফসল করতে পারলে লাভের হার আরও বৃদ্ধি পাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page