October 5, 2026, 11:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ছুটিতে কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নাটোরের দম্পতির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ট্যুুরিস্ট পুলিশ।

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়ার আবুল কাশেম বকুল (৪২) ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা (৩৪)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই দম্পতি ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তারা কক্সবাজারের সিগাল হোটেলের ৩২৭ নম্বর কক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে অবস্থান নেন। রোববার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তারা ঢেউয়ে ভেসে যান। পরে টুরিস্ট পুলিশের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে।

বনপাড়া পৌরমেয়র কেএম জাকির হোসেন জানান, মৃত দম্পতি সম্পর্কে তার খালাতো ভাই ও ভাই বউ। তাদের মৃতদেহ আনার ব্যবস্থা করা হয়েছে।



Our Like Page