April 12, 2026, 11:16 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনগণের প্রতিটি টাকার ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বৈঠকের বিভিন্ন বিষয় বাসসকে জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
তাই তিনি সরকারি অর্থের যথাপোযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জোর তাগিদ দেন।
সাক্ষাৎকালে সিএসজি তাঁর কার্যালয়ে সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এছাড়া অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি কল্পে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে ও রাষ্ট্রপতিকে জানান মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক।
তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page