April 4, 2026, 9:56 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে শুনানিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কি-না তা নিয়ে শুনানি করতে গতকাল শুক্রবার সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন মার্কিন সুপ্রিম কোর্ট এই আলোচিত মামলার শুনানির জন্য কোনো তারিখ নির্ধারণ করেনি। তবে সম্ভবত আগামী বছরের গোড়ার দিকে শুনানী এবং জুনে রায় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার নাগরিক বলে উল্লেখ করে আইনের ওপর বিধিনিষেধ আরোপে ট্রাম্পের প্রচেষ্টাকে বেশ কয়েকটি নিম্ন আদালত অসাংবিধানিক বলে আটকে দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই নির্বাহী আদেশে বলা হয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বা অস্থায়ী ভিসাধারী পিতা-মাতার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হবে না।

নিম্ন আদালতগুলো এই আদেশকে ১৪তম সংশোধনীর লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে, যে সকল ব্যক্তি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে বা নাগরিকত্ব পাওয়া সব ব্যক্তি এবং এর এখতিয়ারের আওতায় থাকা ব্যক্তিরা বসবাসরত অঙ্গরাজ্যের নাগরিক।

ট্রাম্পের নির্বাহী আদেশের উদ্দেশ্য হলো—যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে কিংবা অস্থায়ী ভিসায় দেশে রয়েছে তাদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব সুবিধা না দেওয়া।

ট্রাম্প প্রশাসন আরও যুক্তি দিয়েছে যে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৪তম সংশোধনীটি প্রাক্তন দাসদের অধিকারের কথা বলে, অনিবন্ধিত অভিবাসী বা অস্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সন্তানদের জন্য নয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page