September 21, 2026, 7:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

জমি সংক্রান্ত বিরোধের জেরে যশোরে বৃদ্ধ খুন

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে মিজানুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট
থানার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আব্দুল বাহারের ছেলে। গ্রেফতারকৃত সাইফুল (৫০) একই থানার খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন কৃষক মিজানুর রহমান। তার বর্গা চাষ করা জমির পাশেই আসামি সাইফুলের জমি। ওই জমি নিয়ে বিরোধের জেরে গাছি দা দিয়ে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে মিজানকে স্থানীয় লোকজন প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page